Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • হুগলিতে প্রার্থী তালিকায় ঝড়! একসঙ্গে ১০ আসনে বড় রদবদল, তৃণমূলে চাঞ্চল্য
জেলা

হুগলিতে প্রার্থী তালিকায় ঝড়! একসঙ্গে ১০ আসনে বড় রদবদল, তৃণমূলে চাঞ্চল্য

TMC Flags
Email :5

হুগলির রাজনীতিতে যেন আচমকাই বড় ঝড় বয়ে গেল। তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকায় (TMC Candidate List) একাধিক চমক দেখা গিয়েছে। মোট আঠারোটি বিধানসভা আসনের মধ্যে দশটিতেই প্রার্থী বদল করা হয়েছে। অনেক পুরনো বিধায়ককে সরিয়ে নতুন মুখের উপর ভরসা করেছে দল। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের জায়গায় আনা হয়েছে নতুন মুখ শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে (TMC Candidate List) । তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। অন্যদিকে চুঁচুড়া কেন্দ্র থেকেও সরানো হয়েছে অভিজ্ঞ নেতা অসিত মজুমদারকে। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে।

টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অসিত মজুমদার। তিনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন অন্য কেউ তাঁর থেকে ভালো প্রার্থী হতে পারেন। তাই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এমনকি ভবিষ্যতে আবার পেশায় ফেরার কথাও বলেছেন (TMC Candidate List)।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এত বড় রদবদলের পিছনে রয়েছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ কাটানোর চেষ্টা। সাম্প্রতিক সময়ে চুঁচুড়া এবং উত্তরপাড়ায় দলীয় নেতাদের মধ্যে বিরোধ সামনে এসেছিল। এছাড়াও একাধিক জায়গায় গোষ্ঠী কোন্দলের অভিযোগ ছিল (TMC Candidate List)।

সপ্তগ্রাম এবং বলাগড় কেন্দ্রেও প্রার্থী বদল করা হয়েছে। সপ্তগ্রামে তপন দাশগুপ্তকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বিদেশ বসুকে। বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর পরিবর্তে টিকিট পেয়েছেন রঞ্জন ধারা। মনোরঞ্জনও এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন (TMC Candidate List)।

সব মিলিয়ে হুগলিতে তৃণমূলের এই বড় রদবদল নতুন সমীকরণ তৈরি করেছে। এতে দল কতটা লাভবান হবে, তা নিয়ে এখনই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts