Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ব্রিগেডে মোদির বিস্ফোরক ভাষণ! ‘বাংলায় জঙ্গলরাজের শেষ শুরু হয়ে গেছে’
রাজ্য

ব্রিগেডে মোদির বিস্ফোরক ভাষণ! ‘বাংলায় জঙ্গলরাজের শেষ শুরু হয়ে গেছে’

pm Modi brigade editted
Email :28

কলকাতার ব্রিগেড ময়দানের জনসভা থেকে বাংলাতেই বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি প্রথমেই পশ্চিমবঙ্গের মানুষকে প্রণাম জানান। তাঁর কথায়, বাংলার এই ঐতিহাসিক মাটি এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বহু বড় রাজনৈতিক ঘটনার সাক্ষী। তিনি (PM Modi) বলেন, যত দূর তাঁর চোখ যাচ্ছে, চারদিকে শুধু মানুষের ভিড়। এই বিপুল জনসমাগমই বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষের মনে কী চলছে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) আবারও রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন। তাঁর দাবি, বাংলায় এখন পরিবর্তনের হাওয়া বইছে এবং রাজ্যে বর্তমান সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখন নতুন সরকারের দাবিতে আওয়াজ উঠছে।

প্রধানমন্ত্রী (PM Modi) অভিযোগ করেন, এই সভা আটকানোর জন্য নানা চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, ব্রিজ বন্ধ করা হয়েছে, গাড়ির উপর হামলা হয়েছে, রাস্তা জ্যাম করা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু এত কিছু করেও মানুষের ঢল আটকানো যায়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, রাজ্যে বর্তমান পরিস্থিতির শেষের সূচনা হয়ে গেছে।

বক্তৃতার সময় বাংলার মনীষীদের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, রামকৃষ্ণ পরমহংস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রানী রাসমণির মতো মহান ব্যক্তিত্বরা যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই উন্নত বাংলাই গড়ে তোলার চেষ্টা করবে তাঁর দল।

চাকরি ও কর্মসংস্থানের বিষয়েও তিনি (PM Modi) রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, এক সময় বাংলা শিল্প ও বাণিজ্যে দেশের পথ দেখাত। কিন্তু এখন অনেক তরুণ পড়াশোনা শেষ করেও কাজ পাচ্ছেন না। অনেককে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার ক্ষমতায় এসে নিজেদের স্বার্থই দেখেছে, আর তাতেই বাংলার উন্নয়ন থমকে গেছে।

নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর দাবি, চাকরি পাওয়ার জন্য দুর্নীতি হয়েছে এবং অনেক ক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে এই পরিস্থিতি বদলানোর। তাঁর কথায়, বাংলার যুবকদের নেতৃত্বেই ভবিষ্যতের উন্নয়ন হবে এবং সেই লক্ষ্য পূরণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যে ঠিকমতো চালু হতে দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, বিদ্যুৎ ও আবাসন সহ একাধিক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, সরকার বদলালে গরিব মানুষের জন্য বাড়ি তৈরি হবে, ঘরে ঘরে পানীয় জল পৌঁছবে এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে।

বক্তৃতায় সাম্প্রতিক কিছু ঘটনাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং কিছু ঘটনায় মানুষ এখনও ক্ষুব্ধ।

অনুপ্রবেশের বিষয়েও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে রাজ্যের পরিস্থিতি বদলে যাচ্ছে। তাঁর মতে, এই বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার (PM Modi)।

সভা থেকে তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলার কড়া ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তাঁর সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে। তাঁর মতে, এটি শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং দেশের সংবিধান এবং আদিবাসী সমাজের প্রতি অসম্মান।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts