Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটের আগে গঙ্গাসাগরে গুলির তাণ্ডব, বিজেপি কর্মী আহত
জেলা

ভোটের আগে গঙ্গাসাগরে গুলির তাণ্ডব, বিজেপি কর্মী আহত

gunman
Email :4

গঙ্গাসাগরে (Gangasagar) ভোটের আগেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকাল সাতটার দিকে বাইক করে আসা দুই দুষ্কৃতী আচমকা গুলি চালিয়ে বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে। গুলির পর তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ত্রিলোকেশ ঢালি (Gangasagar)।

স্থানীয়রা (Gangasagar) দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠনিক জেলা কমিটির সেক্রেটারি ছিলেন, বর্তমানে সাধারণ কর্মী হিসাবেই দলের সঙ্গে যুক্ত ছিলেন (Gangasagar)।

ঘটনার পর রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী পুলিশ বলছে, পুরনো কোনও শত্রুতার জেরেই হামলা ঘটেছে। যদিও বিজেপি তৃণমূলকে অভিযুক্ত করছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “জানি না ওই কর্মীর প্রাণ বাঁচবে কিনা। বাংলায় হিংসার এই রাজনীতি কারা আনল (Gangasagar)? আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। থানার ওসিকে বরখাস্ত করতে হবে। একবার কড়া ব্যবস্থা না নিলে এদের টনক নড়বে না।”

অপরদিকে, ঘটনার প্রতিবাদে এলাকায় অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মীরা। আক্রান্তের মেয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তিনি বলেন, “বাবার তো একেবারে বুকে গুলি লেগেছে। হতে পারে শাসকদলেরই কাজ। আমরা যেহেতু বিজেপি করি, তাই এই আক্রমণ হয়েছে।”

তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। সব কিছু যে তৃণমূল করেছে, তা ভোটের আগে চালানোর চেষ্টা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts