মধ্যপ্রাচ্যে চলতে থাকা ভয়াবহ সংঘাতের মধ্যে শান্তির বার্তা দিল ভারত (S. Jaishankar)। সোমবার সংসদের উচ্চকক্ষে ইরান যুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শংকর বলেন, আলোচনা এবং কূটনীতিই উত্তেজনা কমানোর একমাত্র পথ। বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ভারত।
গত আটাশ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু হয়েছে বলে জানা যায়। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। জবাবে ইরান ইজরায়েল এবং ওই অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলার খবর সামনে এসেছে (S. Jaishankar)।
এই পরিস্থিতি নিয়েই সোমবার সংসদে বক্তব্য রাখেন ভারতের বিদেশমন্ত্রী v। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আটাশ ফেব্রুয়ারি একটি বিবৃতিতে সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল। তাঁর মতে, উত্তেজনা কমাতে হলে সংলাপ এবং কূটনৈতিক পথেই এগোতে হবে।
বিদেশমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী পুরো পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তাই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি জানান (S. Jaishankar), মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসও সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে। যুদ্ধের কারণে সেখানে আটকে পড়া পড়ুয়াদের সাহায্য করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সংঘাতের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আলোচনার জন্য মার্চ মাসের প্রথম দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও হয়েছে। সেই বৈঠকেও ওই অঞ্চলে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী (S. Jaishankar)।













