Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হুমকি বার্তায় তোলপাড় কলকাতা! ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ছুটে গেল পুলিশ ও বম্ব স্কোয়াড
রাজ্য

হুমকি বার্তায় তোলপাড় কলকাতা! ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ছুটে গেল পুলিশ ও বম্ব স্কোয়াড

victorria
Email :7

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালকে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে (Bomb Threat)। জানা গিয়েছে, কর্তৃপক্ষের কাছে হুমকি বার্তা সম্বলিত একটি মেল আসে। পাশাপাশি একটি চিঠিও পাঠানো হয় বলে খবর। সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। বিষয়টি জানার পরই ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ হেস্টিংস থানায় লিখিতভাবে অভিযোগ জানান (Bomb Threat)।

অভিযোগ পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী (Bomb Threat)। ভিক্টোরিয়া চত্বর জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেখানে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডের সদস্যরাও। গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার দুপুর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন (Bomb Threat)। সেই জায়গা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। ফলে এই হুমকি বার্তাকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের মধ্যে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতার মানুষের কাছেই নয়, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান (Bomb Threat)। প্রতিদিন বহু মানুষ সেখানে ঘুরতে যান। তাই সেখানে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত কে বা কারা এই হুমকি বার্তা পাঠিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ।

উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক দিন আগেই দেশের বিভিন্ন জায়গায় পোস্ট অফিস এবং পাসপোর্ট পরিষেবা কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আরডিএক্স দিয়ে হামলার হুমকি ঘিরে সেই সময়ও ব্যাপক আতঙ্ক ছড়ায়। নিরাপত্তার কারণে কয়েকটি জায়গায় সাময়িকভাবে পরিষেবাও বন্ধ রাখতে হয়েছিল।

এই ঘটনার তদন্তে সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকা থেকে সৌরভ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। অভিযোগ, গুজরাটের একাধিক স্কুল ও আদালত উড়িয়ে দেওয়ার হুমকির সঙ্গে তার যোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সৌরভ। প্রথমে কলকাতায় থাকলেও পরে সে গ্রামের বাড়িতে থাকতে শুরু করে। বাইরে থেকে সাধারণ জীবনযাপন করলেও তার কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না এলাকার মানুষ।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে নতুন করে বোমা হুমকি আসায় শহরে আবারও উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকি বার্তার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts