Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • কাশ্মীরে ফের জঙ্গি হামলা! ডিউটির মাঝেই গুলিতে নিহত পুলিশকর্মী, ঘিরে ফেলল বাহিনী
দেশ

কাশ্মীরে ফের জঙ্গি হামলা! ডিউটির মাঝেই গুলিতে নিহত পুলিশকর্মী, ঘিরে ফেলল বাহিনী

jammu and kashmir edit
Email :2

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) আবার জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অনন্তনাগ জেলার জনবহুল লাল চক এলাকায় কর্তব্যরত এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে বারোটা নাগাদ এই হামলা হয়। নিহত পুলিশকর্মী পেট্রোলিং ডিউটিতে(Jammu and Kashmir) ছিলেন। সেই সময় বাইকে করে আসা দুষ্কৃতীরা আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ পুলিশকর্মীকে দ্রুত উদ্ধার করে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

ঘটনার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। হামলাকারীদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে (Jammu and Kashmir)।

উল্লেখ্য, গত বছর পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পর বড়সড় সামরিক অভিযান চালিয়েছিল ভারত। সেই ঘটনার পর কিছুটা সময় শান্ত থাকলেও ফের অনন্তনাগে হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে এবং জঙ্গিদের ধরতে একাধিক দল কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts