Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • তেহরানের ক্যামেরা ঘুরিয়ে দিল মোসাদ! কীভাবে খামেনেইকে খুঁজে পেল ইজরায়েল?
বিদেশ

তেহরানের ক্যামেরা ঘুরিয়ে দিল মোসাদ! কীভাবে খামেনেইকে খুঁজে পেল ইজরায়েল?

khamenei death
Email :4

আমেরিকা ও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু বড় প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে ইজরায়েল এই হামলা চালাতে সক্ষম হল?

আন্তর্জাতিক এক সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইজরায়েল তেহরানের বিস্তৃত ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্কে গোপনে প্রবেশ করেছিল। এই ক্যামেরাগুলি মূলত সরকারের নজরদারি ব্যবস্থার অংশ, যা দিয়ে বিক্ষোভকারী ও বিরোধীদের চিহ্নিত করা হয়। কিন্তু সেই ব্যবস্থাকেই নাকি নিজেদের স্বার্থে ব্যবহার করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ (Khamenei Death)।

প্রতিবেদন অনুযায়ী, বহু বছর আগে থেকেই এই ক্যামেরাগুলিতে প্রবেশাধিকার পেয়ে যায় ইজরায়েল। একটি নির্দিষ্ট ক্যামেরা থেকে দেখা যেত, খামেনেইর নিরাপত্তারক্ষীরা কোথায় গাড়ি রাখছেন (Khamenei Death)। সেই সূত্র ধরেই ধীরে ধীরে রক্ষীদের ঠিকানা, কাজের সময়সূচি এবং তাঁরা কাকে নিরাপত্তা দিচ্ছেন, তার বিস্তারিত তথ্য জোগাড় করা হয়।

শুধু তাই নয়, খামেনেইকে (Khamenei Death) যে এলাকায় হত্যা করা হয়, সেই তেহরানের পাস্তুর স্ট্রিট এলাকায় মোবাইল পরিষেবাও সাময়িকভাবে ব্যাহত করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ফলে নিরাপত্তারক্ষীদের সতর্কবার্তা পাঠানো বা যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে।

এক ইজরায়েলি গোয়েন্দা আধিকারিকের দাবি, তারা তেহরানকে নিজেদের শহরের মতোই চিনত। জায়গাটির প্রতিটি খুঁটিনাটি জানা থাকায় সামান্য অস্বাভাবিক ঘটনাও তাদের নজর এড়ায়নি (Khamenei Death)।

এছাড়াও জানা গিয়েছে, ইজরায়েল বিপুল তথ্য বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে। ইরানের শীর্ষ নেতৃত্বের গতিবিধি নিয়ে জমা করা তথ্য বিশ্লেষণ করেই খামেনেইর অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়। একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ই শেষ পর্যন্ত হামলার শিকার হন তিনি (Khamenei Death)।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মার্কিন গুপ্তচর সংস্থার কাছেও এক মানবসূত্র ছিল, যিনি গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন।

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ও গুপ্তচরবৃত্তির যুগে কোনও নিরাপত্তা বলয়ই আর সম্পূর্ণ নিরাপদ নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts