বিশেষ নিবিড় সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই নতুন করে বিতর্কের ঝড় উঠল পূর্ব বর্ধমানের কালনায় (TMC Leader)। হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর নামের পাশে ডিলিটেড লেখা দেখা যেতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাঁদের আগের অভিযোগই এদিন সত্য প্রমাণিত হল।
শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, শ্রাবন্তী মণ্ডলের নাম আর নেই (TMC Leader)। তাঁর বক্তব্য জানতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে রাস্তায় তাঁর সঙ্গে দেখা হলে তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি (TMC Leader)। অভিযোগ, ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর দ্রুত একটি টোটো চেপে এলাকা ছেড়ে চলে যান।
এর আগেই বিজেপি অভিযোগ তুলেছিল, হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান (TMC Leader) বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে নথি তৈরি করে প্রধান হয়েছেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন শ্রাবন্তী মণ্ডল। তিনি বলেছিলেন, তিনি বাংলাদেশি নন এবং যাঁরা অভিযোগ করছেন, তাঁরাই আগে নিজেদের পরিচয় প্রমাণ করুন।
এদিন নাম বাদ যাওয়ার পর বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, তাঁদের অভিযোগ সঠিক ছিল বলেই তালিকায় নাম মুছে গিয়েছে (TMC Leader)। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, আগামী দিনে প্রধানের পদ খারিজের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হবেন তাঁরা।
ভোটার তালিকায় নাম বাদ পড়া ঘিরে এখন সরগরম কালনার রাজনৈতিক মহল। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এলাকায়।











