Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ইরানে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা! যুদ্ধের আশঙ্কায় ইজরায়েলে ভারতীয়দের সতর্কবার্তা
বিদেশ

ইরানে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা! যুদ্ধের আশঙ্কায় ইজরায়েলে ভারতীয়দের সতর্কবার্তা

israel attack iran
Email :4

আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছে নয়াদিল্লি (Missile Attack)।

শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটে (Missile Attack)। শহরের বিভিন্ন প্রান্তে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমগুলির দাবি, অন্তত তিন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইজরায়েলের তরফে এই হামলাকে সতর্কতামূলক পদক্ষেপ বলা হয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্জ জানিয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

হামলার (Missile Attack) পর পাল্টা আঘাতের আশঙ্কায় ইজরায়েলে জরুরি অবস্থা জারি করেছে বেঞ্জামিন নেতানিয়াহু-র প্রশাসন। রাষ্ট্রের আকাশসীমায় অসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী মিরি রেজেভ। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ইজরায়েলে থাকা ভারতীয়দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। তাদের নির্দেশ, ইজরায়েলি প্রশাসনের সব নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যম ও সরকারি ঘোষণার উপর নজর রাখতে অনুরোধ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের দাবি, তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দপ্তরের কাছাকাছিও হামলা হয়েছে। তবে সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। প্রোটোকল মেনে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে ইরান ও ইজরায়েলের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে এই ঘটনাপ্রবাহের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts