Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মুকুলের শেষযাত্রায় আবেগঘন দৃশ্য, শুভ্রাংশুর পাশে ছায়ার মতো অভিষেক
রাজ্য

মুকুলের শেষযাত্রায় আবেগঘন দৃশ্য, শুভ্রাংশুর পাশে ছায়ার মতো অভিষেক

abhishek to mukul roy
Email :4

বসন্তের শুরুতেই বঙ্গ রাজনীতিতে নেমে এল গভীর শোক। প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। দীর্ঘদিন বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পুত্র শুভ্রাংশু রায়। এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে দল। বিশেষ করে বন্ধুর মতো পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নিউটাউনের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর প্রয়াত নেতার দেহ বিধানসভায় নিয়ে গিয়ে শেষ শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেখান থেকে তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয়। এই পুরো যাত্রাপথে শুভ্রাংশুর পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, বাড়ি থেকে শেষকৃত্য পর্যন্ত তিনি শুভ্রাংশুর সঙ্গেই থাকবেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়র অন্যতম সহযোদ্ধা ছিলেন মুকুল রায়। বাংলা থেকে দিল্লি, বিভিন্ন রাজনৈতিক লড়াইয়ে একসঙ্গে পথ চলেছেন তাঁরা। সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্য বহু সময়ে মুকুল রায়ের পরামর্শ নিয়েছেন মমতা। যদিও রাজনৈতিক জীবনের এক পর্যায়ে ভিন্ন দলে যোগ দিয়েছিলেন তিনি, পরে আবার তৃণমূল কংগ্রেসএ ফিরে আসেন। কিন্তু অসুস্থতার কারণে শেষ কয়েক বছরে সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যান।

অসুস্থতার সময় থেকেই মুকুল রায় ও তাঁর পরিবারের পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাসপাতালে একাধিকবার গিয়ে তাঁর খোঁজ নেন অভিষেক এবং শুভ্রাংশুকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দেন। প্রয়াণের পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করে পিতৃহারা শুভ্রাংশুর পাশে সর্বক্ষণ থাকছেন তিনি। কলকাতা থেকে কাঁচরাপাড়া পর্যন্ত শেষযাত্রা এবং শ্মশান পর্যন্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts