Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোটের আগেই সুখবর! এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর টাকা
রাজ্য

ভোটের আগেই সুখবর! এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর টাকা

mamata banerjee plane
Email :6

বাংলায় নতুন সরকার গঠনের অপেক্ষা নয়। যুব সাথী প্রকল্পের সুবিধা মিলবে এপ্রিল থেকেই। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, আগামী ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পের আওতায় বেকার যুবক ও যুবতীদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। আগে এই প্রকল্প ১৫ অগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মমতা (Mamata Banerjee) বলেন, যুব সাথী প্রকল্পের জন্য আবেদন গ্রহণের বিষয়ে শীঘ্রই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। কীভাবে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য ওই বিজ্ঞাপনেই দেওয়া হবে।

এর আগে বিধানসভায় বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, ৪০ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশ বেকার যুবক ও যুবতীদের এই প্রকল্পের আওতায় আনা হবে। টানা পাঁচ বছর ধরে তাঁদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

প্রথম ঘোষণায় জানানো হয়েছিল, আগামী অগস্ট মাস থেকে এই প্রকল্প শুরু হবে। তবে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় স্পষ্ট, নির্ধারিত সময়ের অনেক আগেই এই প্রকল্প চালু করতে চাইছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts