Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সকালেই আতঙ্ক! দিল্লির ৯ স্কুলে বোমা হুমকি, খালি করা হল ভবন
দেশ

সকালেই আতঙ্ক! দিল্লির ৯ স্কুলে বোমা হুমকি, খালি করা হল ভবন

bomb threat
Email :5

সোমবার সকালে দিল্লির নয়টি স্কুলে বোমা (Bomb Threat) মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে রাজধানীর বেশ কয়েকটি নামী স্কুলে ইমেইল পৌঁছয়। সেখানে লেখা ছিল, দুপুরের মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। এই মেল পেতেই স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। দ্রুত পড়ুয়াদের বাইরে বের করে ভবন খালি করে দেওয়া হয় (Bomb Threat)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইমেইলে লেখা ছিল, ‘আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খালিস্তান বানাব। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ (Bomb Threat) হবে।’ মেলের শেষে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামও লেখা ছিল।

যে স্কুলগুলিতে এই হুমকি (Bomb Threat)আসে, তার মধ্যে রয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী স্কুল, আইএনএ এলাকার ডিটিইএ স্কুল, রোহিনীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল।

ইমেইলে শুধু স্কুল নয়, সংসদ ভবনেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে সংসদেও বিস্ফোরণ ঘটানো হবে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই বারবার স্কুলে বোমা হুমকির ঘটনা ঘটছে। গত ২৯ জানুয়ারি পাঁচটি স্কুলে একই ধরনের ইমেইল গিয়েছিল। পরে জানা যায়, সেগুলি ভুয়ো হুমকি ছিল। তার এক দিন আগে দ্বারকা আদালত চত্বরে বোমা বিস্ফোরণের হুমকি নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছিল। সেখানেও পরে দেখা যায়, সবটাই গুজব।

দিল্লি পুলিশ আগেই জানিয়েছে, এ ধরনের গুজব ছড়ানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts