Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে! বিস্ফোরক প্রধানমন্ত্রী
দেশ

তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে! বিস্ফোরক প্রধানমন্ত্রী

pm modi a
Email :3

রাষ্ট্রপতির ভাষণের পর রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ভাষণ শুরুর সঙ্গে সঙ্গেই রাজ্যসভা জুড়ে স্লোগানে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। উত্তাল পরিস্থিতির মধ্যেই নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। সেই সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে মোদী (PM Modi) বলেন, বয়সের কথা মনে রেখে তিনি যেন বসে থেকেই স্লোগান দেন।

মোদীর (PM Modi) ভাষণ শুরু হতেই একাধিক বিরোধী সাংসদ ওয়াকআউট করেন। তাঁদের দিকেও কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু মানুষ এখনই ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু তাঁদেরও একদিন জবাব দিতে হবে। এরপর কংগ্রেসকে নিশানা করে মোদী (PM Modi) বলেন, লালকেল্লা থেকে কংগ্রেসের প্রধানমন্ত্রীদের দেওয়া ভাষণ বিশ্লেষণ করলে বোঝা যাবে, তাঁদের কোনও দীর্ঘমেয়াদি ভাবনা ছিল না। সেই কারণেই দেশ অনেক পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। মোদীর দাবি, কংগ্রেসের ভুল সংশোধন করতেই তাঁর সরকারের অনেকটা সময় নষ্ট হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই বর্তমান সরকার নীতি তৈরি করেছে, আর সেই নীতির উপর ভর করেই আজ দেশ এগিয়ে চলছে।

জবাবি ভাষণে বাংলার প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সরকারকে তিনি নির্মম সরকার বলে কটাক্ষ করেন। রাজ্যসভায় উপস্থিত তৃণমূল সাংসদদের উদ্দেশে মোদী বলেন, নির্মমতার সব রেকর্ড এই সরকার ভেঙে দিয়েছে। তাঁর অভিযোগ, বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে রাখতেই তৃণমূল এই নির্মমতাকে প্রশ্রয় দিচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের প্রায় সব দেশই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। অথচ তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের রক্ষায় আদালতে যাচ্ছে এবং আদালতের উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। মোদীর দাবি, এই অনুপ্রবেশকারীরাই যুবসমাজের চাকরি কেড়ে নিচ্ছে এবং আদিবাসীদের জমি দখল করছে। অথচ এসবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তৃণমূল সরকার কেন্দ্রকে উপদেশ দিচ্ছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts