Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ৫০ শতাংশ থেকে সোজা ১৮! আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধে বড় জয় ভারতের
দেশ

৫০ শতাংশ থেকে সোজা ১৮! আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধে বড় জয় ভারতের

trump modi
Email :3

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পরেই যেন আমেরিকার সঙ্গে ভারতের দীর্ঘদিনের শুল্কযুদ্ধের অবসান হল। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি (Trade Deal) নিয়ে সমঝোতায় পৌঁছনো গিয়েছে। এই বিষয়টি নিয়ে নাকি তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন। আর তার পরেই আমেরিকার ট্যারিফ নীতিতে বড় বদল দেখা গিয়েছে।

এর আগে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কের পাশাপাশি ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল আমেরিকা। ফলে মোট শুল্কের হার পৌঁছেছিল ৫০ শতাংশে। তবে সাম্প্রতিক আলোচনার পর সেই হার কমিয়ে সরাসরি ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে (Trade Deal)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই শুল্কের হার বর্তমানে চিন, পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় অনেকটাই কম।

এই খবর সামনে আসতেই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিশেষ করে অটোমোবাইল, টেক্সটাইল ও প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। শিল্পমহলের মতে, এর ফলে আগামী দিনে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়তে পারে (Trade Deal)।

আরও জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার পর উন্নয়নশীল দেশগুলির মধ্যে সবচেয়ে কম শুল্কই বসানো হয়েছে ভারতের উপর। শতাংশের হিসেবে যা ১৮। অন্যদিকে থাইল্যান্ড, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিন ও ব্রাজিলের মতো দেশের উপর আমেরিকার শুল্কের হার ভারতের তুলনায় বেশি। এমনকি পাকিস্তানের উপরও ১৯ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।

সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে বড় ইতিবাচক বার্তা দিচ্ছে। অর্থনীতিবিদদের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই এই চুক্তির বাস্তব প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts