Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফের খুলছে আর জি কর ফাইল! বিচারপতি বদল, নতুন বেঞ্চে শুরু বড় শুনানি
রাজ্য

ফের খুলছে আর জি কর ফাইল! বিচারপতি বদল, নতুন বেঞ্চে শুরু বড় শুনানি

calcutta high court
Email :4

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় নতুন মোড় (RG Kar Case)। এবার এই মামলার শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি।

নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায় জানিয়েছেন, তাঁরা এখনও সুবিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন (RG Kar Case)। তাঁদের কথায়, “বিচারের আশা কখনও শেষ হয় না। দেরি হলেও সুবিচার একদিন মিলবেই। আমরা বিশ্বাস করি, সত্য সামনে আসবেই।”

এর আগে এই মামলা ছিল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে। তবে সময়ের অভাবের কারণে সেই বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ায় (RG Kar Case)। মামলা থেকে সরে যাওয়ার আগে বিচারপতিরা জানিয়েছিলেন, বিভিন্ন মহলে আলোচনা চলছে যে রাজ্য সরকার এই ঘটনায় কমিশন গঠন করতে পারে। সেই কারণেই তাঁরা মামলার শুনানি থেকে সরে যাচ্ছেন।

তবে মামলা ছাড়ার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ দিয়েছিল ওই বেঞ্চ। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রয়োজন হলে সন্দেহভাজনদেরও জেরা করা যেতে পারে বলে জানানো হয়।

নির্যাতিতার বাবা-মায়ের জমা দেওয়া অতিরিক্ত হলফনামার ভিত্তিতে সিবিআইকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। সেই রিপোর্ট জমা পড়ার পরই বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মামলা থেকে সরে যায় (RG Kar Case)।

এরপর নিয়ম অনুযায়ী মামলাটি যায় প্রধান বিচারপতি সুজয় পালের কাছে। তিনিই নতুন ডিভিশন বেঞ্চ গঠন করেছেন। এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে এই বহুচর্চিত মামলার শুনানি হবে।

নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও আর জি কর মামলার ফাইল সক্রিয় হওয়ায় রাজনৈতিক মহল থেকেও বাড়ছে জল্পনা। ইতিমধ্যেই এই মামলায় দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। ফলে আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts