Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সোনা পাপ্পু কাণ্ডে বড় ঝটকা! ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডির
রাজ্য

সোনা পাপ্পু কাণ্ডে বড় ঝটকা! ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডির

santunu sinha biswas
Email :3

সোনা পাপ্পুর বেআইনি জমি জালিয়াতি মামলায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মামলার তদন্তে এবার কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিকের নাম উঠে এসেছে। কালীঘাট থানার প্রাক্তন ওসি এবং বর্তমানে ডিসি স্পেশ্যাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাসকে (Santanu Sinha Biswas) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। তাঁর সঙ্গে তাঁর দুই ছেলেকেও ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার ভোরে বালিগঞ্জের ফার্ন রোডে তাঁর (Santanu Sinha Biswas) ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। একই এলাকায় তাঁর নামে থাকা আরও কয়েকটি ফ্ল্যাটেও তল্লাশি হয়। তল্লাশির পরই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

তদন্তকারীদের দাবি, সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলার সূত্রে এই নাম সামনে এসেছে (Santanu Sinha Biswas) । এর আগে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল নগদ টাকা এবং ব্যাঙ্ক লেনদেনের নথি উদ্ধার করা হয়। সেই সূত্র ধরেই এই পুলিশ আধিকারিকের সঙ্গে আর্থিক লেনদেনের কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর।

এই মামলায় ওই ব্যবসায়ীকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। তদন্তে আরও কিছু বিনিয়োগ সংক্রান্ত তথ্যও সামনে এসেছে। সূত্রের দাবি, শান্তনু সিনহা বিশ্বাসের এক ছেলের নামও এই মামলায় জড়িয়েছে। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এর আগেও দুটি মামলায় তাঁকে তলব করেছিল ইডি। ফলে এই মামলায় তাঁর ভূমিকা নিয়ে তদন্ত আরও গভীর হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts