Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আবার বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! তিন দিন বড় ভোগান্তির আশঙ্কা, জানুন কবে থেকে
রাজ্য

আবার বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! তিন দিন বড় ভোগান্তির আশঙ্কা, জানুন কবে থেকে

chingrihata flyover
Email :138

আবার কয়েক দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল (Chingrihata Flyover)। মেট্রোর নির্মাণকাজের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। এর আগে চলতি মাসের শুরুতে উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত রাখা হয়েছিল। এবার নতুন করে বন্ধের দিনক্ষণ জানিয়ে দিল পুলিশ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, চিংড়িঘাটা মেট্রোর কমলা লাইনে সেগমেন্ট বসানোর কাজ হবে। সেই কারণে আগামী ১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে (Chingrihata Flyover)।

পুলিশ জানিয়েছে, এই সময় সল্টলেকমুখী গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। বেলেঘাটা মেন রোড এবং বাইপাস মোড় থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে (Chingrihata Flyover)।

মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা। সেই লক্ষ্য পূরণে দ্রুত গতিতে নির্মাণকাজ চলছে। সেই কারণেই কয়েক দিনের জন্য এই ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই সময়ে এই রুটে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই বিকল্প রাস্তা বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts