Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • রুশ তেল নিয়ে আচমকা ইউ টার্ন ট্রাম্পের! বড় স্বস্তি পেল ভারত
বিদেশ

রুশ তেল নিয়ে আচমকা ইউ টার্ন ট্রাম্পের! বড় স্বস্তি পেল ভারত

donald trumpp
Email :4

রুশ তেল (Russian oil) কেনা নিয়ে আবারও অবস্থান বদল করল আমেরিকা। কয়েকদিন আগেই মার্কিন প্রশাসন জানিয়েছিল, যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় আর থাকবে না। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার নতুন ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

মার্কিন রাজস্ব দপ্তরের পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, আপাতত নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ার তেল (Russian oil) কেনার অনুমতি দেওয়া হচ্ছে সব দেশকে। তবে এই অনুমতি সীমিত সময়ের জন্য। আগামী ১৬ মে পর্যন্ত রুশ তেল কেনা যাবে বলে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব তেল ইতিমধ্যেই জাহাজে লোড হয়ে রপ্তানির পথে রয়েছে, শুধুমাত্র সেই তেলই কেনা যাবে (Russian oil)। নতুন করে কোনো বড় চুক্তি বা অতিরিক্ত সরবরাহের অনুমতি থাকবে না।

এর আগে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছিলেন, রুশ ও ইরানি তেল কেনার ক্ষেত্রে দেওয়া ছাড় আর বাড়ানো হবে না। এমনকি কোনো দেশ এই তেল কিনলে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। কিন্তু মাত্র দুই দিনের মধ্যেই সেই অবস্থান বদলে ফেলল ওয়াশিংটন (Russian oil) ।

নতুন বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং সেই সময় প্রয়োজনীয় তেলের সরবরাহ যাতে ব্যাহত না হয়, সে কারণেই এই সাময়িক ছাড় দেওয়া হয়েছে (Russian oil) ।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভারত আপাতত বড় স্বস্তি পেল। কারণ যুদ্ধ পরিস্থিতিতে রুশ তেলের ওপর নির্ভরতা বাড়িয়েছে ভারত। সম্প্রতি বিপুল পরিমাণ রুশ তেল ভারতেও এসেছে বলে জানা যাচ্ছে। তবে নতুন পরিস্থিতিতে দাম আগের তুলনায় বেশি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের একাংশের মতে, আন্তর্জাতিক চাপ এবং জ্বালানি বাজারের বাস্তব পরিস্থিতির কারণেই আমেরিকা এই অবস্থান বদল করতে বাধ্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts