Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হরমুজ খুলতেই নতুন হুমকি ট্রাম্পের! যুদ্ধবিরতির মাঝেই বাড়ছে বিশ্বজুড়ে উত্তেজনা
বিদেশ

হরমুজ খুলতেই নতুন হুমকি ট্রাম্পের! যুদ্ধবিরতির মাঝেই বাড়ছে বিশ্বজুড়ে উত্তেজনা

strait of hormuz a
Email :4

ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরই বড় পদক্ষেপ নিল ইরান। শুক্রবার হরমুজ প্রণালী (Strait of Hormuz) সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে আমেরিকার অবস্থান।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Strait of Hormuz)। যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। আগেই যে নির্দিষ্ট পথ ঘোষণা করা হয়েছিল, সেই পথেই জাহাজ চলাচল করবে বলে জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনা শুরু করার কথা ঘোষণা করেছিলেন। দীর্ঘ সময় পর এই বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। তার আগেই দশ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন তিনি। এই সিদ্ধান্তকে শান্তির পথে প্রথম ধাপ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। যদিও এই বিষয়ে এখনও ইজরায়েল বা হেজবোল্লার পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার ঘোষণার পর প্রথমে স্বস্তি প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তবে কিছুক্ষণ পরই তাঁর অবস্থান বদলে যায়। তিনি স্পষ্ট করে দেন, ইরান ও আমেরিকার মধ্যে পূর্ণ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা তাদের চাপ বজায় রাখবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ ছিল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দেয়। অনেক দেশই সংকটে পড়ে। তবে ভারতের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। ভারতের পতাকাবাহী একাধিক জাহাজ ইতিমধ্যেই এই পথ ব্যবহার করেছে।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আন্তর্জাতিক রাজনীতিতে টানাপোড়েন এখনও বজায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ খোলা হলেও ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts