শ্রীনগর (Srinagar) বিমানবন্দরে দুই মার্কিন নাগরিককে আটক করা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের লাগেজ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হওয়ায় নিরাপত্তা রক্ষীরা দ্রুত ব্যবস্থা নেয়। বিমানযাত্রায় এই ধরনের ডিভাইস বহন করা নিষিদ্ধ হওয়ায় তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তদন্তের জন্য তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে (Srinagar)।
জানা গিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম জেফারি স্কট। তিনি মন্টানার বাসিন্দা। তাঁর লাগেজ থেকেই স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গে কলকাতার এক বাসিন্দা কৌশিক হালদারও ছিলেন বলে জানা গেছে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা (Srinagar)।
ভারতে সরকারি অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী, অনুমতি ছাড়া এই ধরনের ডিভাইস ব্যবহার করলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। এই ধরনের ফোন ব্যবহার করতে হলে টেলিযোগাযোগ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন (Srinagar)।
আমেরিকায় স্যাটেলাইট ট্র্যাকার বা জিপিএস নির্ভর ডিভাইস সাধারণ হলেও ভারতে তা ব্যবহার করা যায় না। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে নিরাপত্তার কারণে এই ধরনের ডিভাইসের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কারণ জঙ্গিরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ চালায় বলে আশঙ্কা করা হয়। ফলে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।













