Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল, তারপর মৃত্যু! নিট নিয়ে উদ্বেগে কাঁপছে দেশ
দেশ

প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল, তারপর মৃত্যু! নিট নিয়ে উদ্বেগে কাঁপছে দেশ

dead body a
Email :3

নিট পরীক্ষা ঘিরে দেশজুড়ে যখন উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে, সেই আবহেই দিল্লিতে এক তরুণী পরীক্ষার্থীর (NEET Aspirant) মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, দিল্লির আজাদপুর এলাকায় নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন বছর কুড়ির ওই তরুণী। তিনি (NEET Aspirant) দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আদর্শ নগর থানায় একটি ফোন আসে। জানানো হয়, পুলিশকে কিছু না জানিয়েই কেওয়াল পার্ক শ্মশানে এক তরুণীর দেহ নিয়ে যাওয়া হয়েছে (NEET Aspirant)। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মৃতার পরিচয় জানতে পারে। তিনি আজাদপুরের লালবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েক বছর ধরে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই তরুণী (NEET Aspirant)। তবে ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, পরিবারের লোকজন আইনি নিয়ম সম্পর্কে না জানার কারণেই প্রথমে পুলিশকে খবর না দিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করেছিলেন। পরে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেন তাঁরা (NEET Aspirant)।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাবু জগজীবন রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।

এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর গত ৩ মে হওয়া নিট পরীক্ষা বাতিল করেছে জাতীয় পরীক্ষা সংস্থা। আগামী ২১ জুন ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কয়েকদিন আগেই গোয়ায় এক কিশোর নিট পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছিল। অভিযোগ, আবার পরীক্ষা দিতে হবে শুনেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। তার কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছিল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts