Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • বাবার রাজনৈতিক পরিচয়ের খেসারত! পনেরো বছর সুইমিং পুল থেকে দূরে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারজয়ী সাঁতারু
খেলা

বাবার রাজনৈতিক পরিচয়ের খেসারত! পনেরো বছর সুইমিং পুল থেকে দূরে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারজয়ী সাঁতারু

swimmer sayani das
Email :4

সাফল্যের শিখরে পৌঁছেও দীর্ঘ পনেরো বছর নিজের শহরের সুইমিং পুলে অনুশীলনের সুযোগ পাননি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাস (Swimmer Sayani Das)। তাঁর অভিযোগ, বাবার রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁকে এই বঞ্চনার শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের কাছে নিজের অভিযোগ জানান সায়নী। অভিযোগ পাওয়ার পরই সুইমিং পুলে তাঁর অনুশীলনের ব্যবস্থা করা হয়।

সায়নী দাস (Swimmer Sayani Das) আন্তর্জাতিক স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন। তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। তবুও নিজের শহরের সুইমিং পুলে প্রবেশের অনুমতি পাননি বলে দাবি তাঁর (Swimmer Sayani Das)। অভিযোগের তির প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের দিকে। সায়নীর দাবি, দুই হাজার দশক সাল থেকে তাঁকে সুইমিং পুল ব্যবহার করতে দেওয়া হয়নি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র বারো বছর। বাবার বামপন্থী রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিজের শহরের সুইমিং পুলের দরজা বন্ধ থাকায় বছরের পর বছর তাঁকে পুকুর, ভাগীরথী নদী এবং অন্য জেলার সুইমিং পুলে গিয়ে অনুশীলন করতে হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছেন (Swimmer Sayani Das)।

বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, প্রতিভার কোনও রাজনৈতিক পরিচয় হয় না। সায়নী কালনা, বাংলা এবং দেশের গর্ব। তাই তাঁর অনুশীলনের জন্য সুইমিং পুল খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর জন্য একটি সরকারি চাকরির বিষয়েও সরকারের কাছে আবেদন জানানো হবে বলে তিনি জানান।

সায়নীর বাবা ও প্রশিক্ষক রাধেশ্যাম দাসের অভিযোগ, মেয়ে একের পর এক আন্তর্জাতিক সাফল্য পেলেও তৎকালীন জনপ্রতিনিধিরা কখনও শুভেচ্ছা পর্যন্ত জানাননি। বরং দীর্ঘদিন সুইমিং পুল ব্যবহারের সুযোগও দেওয়া হয়নি। ফলে কঠিন পরিস্থিতিতে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে।

এদিকে কালনা পুরসভার উপপ্রধান তপন পোড়েল বলেন, আগের সময়ে বিষয়টি ব্যক্তিগত মতবিরোধের কারণে জটিল হয়ে উঠেছিল বলে তিনি পরে জানতে পারেন। বর্তমান বিধায়কের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন (Swimmer Sayani Das)।

সম্প্রতি জাপানে একটি গুরুত্বপূর্ণ সাঁতার অভিযানে অংশ নিলেও প্রতিকূল আবহাওয়া এবং শারীরিক সমস্যার কারণে সায়নীকে মাঝপথে ফিরে আসতে হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আগামী বছর ফের আন্তর্জাতিক অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছেন। সেই কারণেই নিয়মিত সুইমিং পুলে অনুশীলন তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts