Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • নিজস্ব পতাকা, মুদ্রা, সেনাবাহিনীর দাবি! পাকিস্তানের ভিত কাঁপিয়ে স্বাধীনতার ঘোষণা
বিদেশ

নিজস্ব পতাকা, মুদ্রা, সেনাবাহিনীর দাবি! পাকিস্তানের ভিত কাঁপিয়ে স্বাধীনতার ঘোষণা

balochistan rebels
Email :6

পাকিস্তানের বালোচিস্তানকে (Balochistan) ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে একটি ভাইরাল লিখিত বিবৃতি। সেই বিবৃতিতে বালোচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই বিবৃতিতে কোনও সংগঠনের নাম উল্লেখ নেই। অনেকের ধারণা, এটি বালোচ বিদ্রোহীদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যদিও এই দাবির স্বাধীনভাবে সরকারি বা আন্তর্জাতিক স্তরে কোনও নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি।

ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সংঘর্ষের পর বালোচিস্তানের (Balochistan) প্রায় পঁচাশি শতাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও দাবি করা হয়েছে, নতুন রাষ্ট্রের নিজস্ব পতাকা, মুদ্রা, জাতীয় সঙ্গীত এবং প্রতিরক্ষা বাহিনী রয়েছে। পাশাপাশি সোনা, তামা, গ্যাস ও কয়লাসহ বিভিন্ন খনিজ সম্পদের উপরও তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েক লক্ষ সদস্য নিয়ে সামরিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। বিদ্রোহীদের দাবি, যে এলাকাগুলিতে এখনও পাকিস্তানের সেনা রয়েছে, সেখান থেকেও আগামী সময়ে তাদের সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

বহু বছর ধরেই বালোচিস্তানে (Balochistan) বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষে বহু মানুষের প্রাণ গিয়েছে। বিদ্রোহীদের অভিযোগ, খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের সম্পদ ব্যবহার করা হলেও সাধারণ মানুষ উন্নয়নের সুবিধা পাননি। অন্যদিকে পাকিস্তান সরকার বরাবরই এই আন্দোলনকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলে দাবি করে এসেছে।

তবে এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ভাইরাল হওয়া বিবৃতিতে কোনও সংগঠনের নাম নেই। এছাড়া বিশ্বের কোনও স্বীকৃত রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা এখনও বালোচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ফলে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি সামনে এলেও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts