Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • দিল্লি দাঙ্গার বহুচর্চিত মামলায় বড় রায়! আইবি আধিকারিক খুনে দোষী সাব্যস্ত আপের প্রাক্তন কাউন্সিলর
দেশ

দিল্লি দাঙ্গার বহুচর্চিত মামলায় বড় রায়! আইবি আধিকারিক খুনে দোষী সাব্যস্ত আপের প্রাক্তন কাউন্সিলর

aap formar councilor
Email :4

দিল্লির বহুচর্চিত দাঙ্গা মামলায় বড় রায় দিল কারকারদুমা আদালত। দুই হাজার কুড়ি সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় গোয়েন্দা সংস্থার আধিকারিক অঙ্কিত শর্মা অপহরণ ও হত্যার মামলায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর (AAP Formar Councilor) তাহির হুসেনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই মামলায় তাহিরের পাশাপাশি জাভেদ, আনাস, নাজিম এবং কাসিমকেও দোষী বলে ঘোষণা করা হয়েছে। তবে প্রমাণের অভাবে আরও ছয় অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দোষীদের সাজা কত হবে, তা পরবর্তী শুনানিতে ঠিক করবে আদালত।

দিল্লি দাঙ্গার সময় শত্রুতা, দাঙ্গা, হামলা, অপরাধমূলক বলপ্রয়োগ এবং হত্যার একাধিক অভিযোগ ওঠে তাহির হুসেনের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল গোয়েন্দা সংস্থার আধিকারিক অঙ্কিত শর্মা হত্যাকাণ্ড। সেই মামলাতেই আদালত এদিন তাহিরকে (AAP Formar Councilor) দোষী সাব্যস্ত করেছে। এই ঘটনার পরই আম আদমি পার্টি তাহির হুসেনকে দল থেকে সাসপেন্ড করেছিল।

রায় ঘোষণার পর তাহির হুসেনের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। অন্যদিকে মামলার শুনানিতে সরকার পক্ষের দাবি ছিল, তাহির হুসেন ও তাঁর সহযোগীরাই অঙ্কিত শর্মাকে অপহরণ করে হত্যা করেন। পাশাপাশি অভিযোগ করা হয়, দাঙ্গার সময় তিনি জনতাকে হামলার জন্য উসকানি দিয়েছিলেন এবং কাউকে রেহাই না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন (AAP Formar Councilor)।

উল্লেখ্য, এর আগেও এই মামলায় তাহির হুসেনের জামিনের আবেদন খারিজ করেছিল দিল্লি হাই কোর্ট। এবার নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর শাস্তি নিয়ে নজর রয়েছে সকলের। পরবর্তী শুনানিতে আদালত সাজা ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts