Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হরমুজে ভয়াবহ হামলা! ভারতীয় নাবিক নিখোঁজ, ইরানকে কড়া বার্তা দিল ভারত
দেশ

হরমুজে ভয়াবহ হামলা! ভারতীয় নাবিক নিখোঁজ, ইরানকে কড়া বার্তা দিল ভারত

s jaishankar
Email :6

হরমুজ প্রণালীর (Strait of Hormuz) কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের দাবি, ওমান উপকূলের কাছে হামলার শিকার হওয়া জাহাজে মোট এগারো জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে দশ জনকে নিরাপদে উদ্ধার করা হলেও এখনও এক জন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজে বের করতে জোরদার তল্লাশি চলছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজে সহযোগিতা করছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য ওমান সরকারকে ধন্যবাদও জানিয়েছে ভারত।

মার্কিন সেনার দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর জাহাজে আগুন ধরে যায় (Strait of Hormuz)। ইঞ্জিন কক্ষে বড় ধরনের ক্ষতি হওয়ায় নাবিকদের জাহাজ ছেড়ে বেরিয়ে আসতে হয়। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর দাবি, কয়েকটি জাহাজ নির্ধারিত পথ ছেড়ে অন্য রুটে চলছিল। সতর্কবার্তা অমান্য করায় একটি জাহাজকে গুলি করে থামানো হয়।

এই ঘটনার পর হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে ইরানের একাধিক সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাল্টা বিভিন্ন সূত্রের দাবি, ইরানও মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে ভারত জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উপরও জোর দিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts