Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • এবার পাসপোর্টেও নিজের ছবি! নতুন সিদ্ধান্তে ফের বিশ্বজুড়ে আলোচনায় ট্রাম্প
বিদেশ

এবার পাসপোর্টেও নিজের ছবি! নতুন সিদ্ধান্তে ফের বিশ্বজুড়ে আলোচনায় ট্রাম্প

donald trump aw
Email :4

আমেরিকার স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি উপলক্ষে নতুন স্মারক পাসপোর্ট প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই বিশেষ পাসপোর্টের অন্যতম আকর্ষণ হল, এতে স্থান পেয়েছে ট্রাম্পের নিজের ছবিও। নতুন এই নকশা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পাসপোর্টের নমুনা প্রকাশ করেন ট্রাম্প (Donald Trump)। সেখানে তিনি জানান, এটি আমেরিকার নতুন স্মারক পাসপোর্ট। ছবিতে তাঁকে গম্ভীর ভঙ্গিতে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পাসপোর্টে তাঁর স্বাক্ষরও রাখা হয়েছে। পটভূমিতে ব্যবহার করা হয়েছে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ। পাশাপাশি স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক দৃশ্যও তুলে ধরা হয়েছে।

জানা গিয়েছে, আগামী ছয় জুলাই থেকে এই বিশেষ পাসপোর্ট বিতরণ শুরু হবে। সীমিত সংখ্যায় এই পাসপোর্ট দেওয়া হবে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীরা এটি সংগ্রহ করতে পারবেন।

শুধু পাসপোর্ট নয়, ট্রাম্পের উদ্যোগে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের পরিকল্পনাও করা হয়েছে। তাঁর প্রতিকৃতি সম্বলিত বিশেষ নোট ও স্মারক মুদ্রা তৈরির প্রস্তুতির কথাও জানা গিয়েছে (Donald Trump)। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাঁর নাম এবং প্রতিকৃতি ব্যবহারের বিষয়েও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এই নতুন স্মারক পাসপোর্ট প্রকাশের পর সমর্থকদের একাংশ একে ঐতিহাসিক উদ্যোগ বলে দাবি করলেও সমালোচকদের একাংশের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ আগামী দিনে আরও কতটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts