বিশ্বের অন্যতম আলোচিত এপস্টেইন বিতর্ককে ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি জিজ্ঞাসাবাদের নথিকে কেন্দ্র করে ধনকুবের বিল গেটসের (Bill Gates) ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই নথিতে তাঁর একাধিক ব্যক্তিগত সম্পর্ক এবং এপস্টেইনের সঙ্গে যোগাযোগ নিয়ে নানা দাবি উঠে এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বিল গেটস (Bill Gates) জানিয়েছেন যে অতীতে তাঁর একাধিক ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি দাবি করেছেন, সেই বিষয়গুলি পরবর্তীকালে তাঁর স্ত্রী মেলিন্ডাকেও জানিয়েছিলেন। তবে ওই সম্পর্কগুলির কারণে তাঁদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
নথিতে আরও দাবি করা হয়েছে, জেফরি এপস্টেইনের সঙ্গে কয়েক বছর তাঁর যোগাযোগ ছিল। তবে সেই সম্পর্ক পেশাগত ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে তিনি (Bill Gates) এও বলেছেন যে, এপস্টেইনের বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনের আশেপাশে তিনি থাকতে পারেন, কিন্তু কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সরাসরি সম্পর্ক ছিল না।
প্রকাশিত নথি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই সমস্ত দাবি ও বক্তব্য নিয়ে এখনও নানা মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে।








