Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ‘বালোচ সিংহী’-র যাবজ্জীবন! পাকিস্তানের এই সিদ্ধান্তে নতুন বিস্ফোরণের আশঙ্কা
বিদেশ

‘বালোচ সিংহী’-র যাবজ্জীবন! পাকিস্তানের এই সিদ্ধান্তে নতুন বিস্ফোরণের আশঙ্কা

balochistan leader
Email :6

বিদ্রোহ আর অস্থিরতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বালোচিস্তান। সেই পরিস্থিতির মাঝেই বড় পদক্ষেপ করল পাকিস্তান (Pakistan)। বালোচ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মাহরং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা অঞ্চলে।

মাহরং বালোচ বালোচিস্তানের একজন পরিচিত মানবাধিকারকর্মী। দীর্ঘদিন ধরে তিনি বালোচিস্তানে সাধারণ মানুষের অধিকার এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয় নিয়ে সরব ছিলেন (Pakistan)। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন তিনি।

পাকিস্তানের (Pakistan) একটি আদালত সোমবার মাহরং বালোচ এবং তাঁর দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাঁর সমর্থকরা।

মাহরংয়ের সংগঠনের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। আন্দোলনের কণ্ঠস্বর স্তব্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। ইতিমধ্যেই রায় ঘিরে ক্ষোভ ছড়াতে শুরু করেছে বালোচিস্তানের বিভিন্ন অংশে (Pakistan)।

গত কয়েক বছরে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন মাহরং বালোচ। পাক সেনার বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলনের কারণে তাঁকে বারবার প্রশাসনের চাপের মুখে পড়তে হয়েছে। তবুও আন্দোলন থেকে সরে আসেননি তিনি।

বর্তমানে বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, নিরাপত্তা অভিযান এবং রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে চলেছে। এই পরিস্থিতিতে আন্দোলনের অন্যতম জনপ্রিয় নেত্রীর যাবজ্জীবন সাজা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকদের একাংশ।

পাকিস্তানের অভ্যন্তরে যখন একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তখন এই রায় বালোচিস্তানের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts