Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ডিএ না সপ্তম বেতন কমিশন? আজ নবান্নে বড় চমকের অপেক্ষায় সরকারি কর্মীরা
রাজ্য

ডিএ না সপ্তম বেতন কমিশন? আজ নবান্নে বড় চমকের অপেক্ষায় সরকারি কর্মীরা

nabanna w
Email :5

সোমবার নবান্নে বসছে বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। তার আগেই সল্টলেকের দলীয় কার্যালয়ে ‘জনতার দরবারে’ হাজির হন শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি সেখানে পৌঁছন। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়ও। দলীয় কর্মী-সমর্থকরা শুভেন্দুকে স্বাগত জানান। এরপর সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন তিনি। প্রথম দিনেই চাকরিপ্রার্থীদের ভিড় চোখে পড়ে।

সূত্রের খবর, জনতার দরবার শেষ করেই নবান্নে (Nabanna) যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। এদিন মুখ্যমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে আর জি কর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন এবং বকেয়া ডিএ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে (Nabanna)।

গত সপ্তাহে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (Nabanna)। বিএসএফকে জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারত প্রকল্প-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়া, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো এবং অন্নপূর্ণা ভাণ্ডার চালুর মতো সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে আরও কী বড় ঘোষণা হতে পারে, তা নিয়েই জল্পনা বাড়ছে।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, নতুন সরকার সুশাসন এবং নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই এগোবে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরেও জোর দেওয়া হবে।

সরকারি কর্মীদের নজর এখন সবচেয়ে বেশি বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশনের দিকে। আগের সরকারের সময় সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও এখনও পুরো টাকা মেলেনি। ২০১৬ থেকে ২০১৯ সালের একাংশের বকেয়া দেওয়া হলেও ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত মহার্ঘভাতা এখনও বাকি রয়েছে।

নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের মধ্যে আশা তৈরি হয়েছে যে এবার হয়তো পুরো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হতে পারে। অর্থ দপ্তর সূত্রে খবর, কেন্দ্রীয় হারে ডিএ এবং নতুন বেতন কাঠামো নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিজেপির নির্বাচনী ইস্তেহারেও সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি ছিল। সরকারি কর্মীদের দাবি, সপ্তম বেতন কমিশন চালু হলে তাঁদের বেতন অনেকটাই বাড়বে। তাই আজকের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts