তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগার ঘটনায় (Fire breaks out) আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। মধ্যপ্রদেশের রতলমের কাছে চলন্ত ট্রেনের বি-১ কোচে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো কোচ। ভোররাতে এই ঘটনায় ট্রেনের ভিতরে হুড়োহুড়ি ও চিৎকারে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় (Fire breaks out)।
সূত্রের খবর, আগুন লাগার (Fire breaks out) সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। প্রথমে কোচের একাংশে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। তারপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। জানলা ভেঙে অন্তত আটষট্টি জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে খবর।
রেল সূত্রে জানা গিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই জ্বলন্ত বি-১ কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করে দেওয়া হয় (Fire breaks out)। শুধু ওই কোচ নয়, পাশের কোচের যাত্রীদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে আগুনের তীব্রতায় বি-১ কোচটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন (Fire breaks out)। ধোঁয়ার কারণে অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও রেলকর্মীরা।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেল। তৈরি করা হয়েছে বিশেষ তদন্ত কমিটিও।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে রেলের অন্দরে। রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। যাত্রীদের দিল্লি পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ।













