Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘ভাইপোবাবু তৈরি থাকুন’! ফলতার সভা থেকে অভিষেককে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
জেলা

‘ভাইপোবাবু তৈরি থাকুন’! ফলতার সভা থেকে অভিষেককে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

suvendu Adhikari after cm edit
Email :5

আর জি কর মামলার তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসার পর এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কড়া বার্তা দেন তিনি।

ফলতার সভা থেকে সরাসরি নাম না করেই শুভেন্দু (CM Suvendu Adhikari) বলেন, “চিরকাল কাহারো সমান নাহি যায়। ভাইপোবাবু তৈরি থাকুন, সম্পত্তির তালিকা আনা হচ্ছে।” এরপরই তিনি দাবি করেন, কলকাতা পুরসভার কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তথ্য সংগ্রহ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) কথায়, “মাননীয় ভাইপোবাবু, কলকাতায় আপনার ২৪টি সম্পত্তির তথ্য এসেছে। লিপস অ্যান্ড বাউন্ডসের একাধিক সম্পত্তি রয়েছে। আমতলায় প্রাসাদের মতো অফিস। সব হিসাব হবে।”

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। এমনকি কালো টাকা সাদা করার অভিযোগও উঠেছে। এই মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

যদিও সমস্ত অভিযোগই বারবার অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তবে রাজ্যে সরকার বদলের পর যে পরিস্থিতি বদলাচ্ছে, তা এদিনের বক্তব্যে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি ইঙ্গিত দেন, তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত আরও জোরদার হতে পারে।

শুধু সম্পত্তি নয়, ভোট চলাকালীন সন্ত্রাস এবং বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডায়মন্ড হারবার এলাকার পুলিশকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা করতে। শুভেন্দুর (CM Suvendu Adhikari) দাবি, “ভাইপোর পিএ-র কথায় যারা এলাকায় অত্যাচার এবং অশান্তি করেছে, সবাইকে খুঁজে বের করা হবে।”

ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts