Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • শুভেন্দুর কনভয়ে হামলা মামলায় বড় অ্যাকশন! গ্রেপ্তার তৃণমূল নেতা
জেলা

শুভেন্দুর কনভয়ে হামলা মামলায় বড় অ্যাকশন! গ্রেপ্তার তৃণমূল নেতা

Email :4

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের সামনে এল গত বছরের বহুচর্চিত শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা। সেই মামলায় শুক্রবার গ্রেপ্তার করা হল কোচবিহারের এক তৃণমূল নেতাকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ (TMC Leader)।

ধৃত নেতার নাম শুভঙ্কর দে, যিনি ছন্দ নামেও পরিচিত (TMC Leader)। তিনি কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। শুক্রবার তাঁকে পুন্ডিবাড়ি থানায় ডেকে পাঠানো হয়। পরে দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ৫ অগাস্ট কোচবিহারের খাগড়াবাড়ি মোড়ে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল বলেও অভিযোগ ছিল (TMC Leader)।

ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খাগড়াবাড়ি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই সময় ঘটনাস্থল থেকেই সাতজনকে গ্রেপ্তার করা হয় (TMC Leader)।

তদন্তে ‘পূর্বপরিকল্পিত হামলা’র অভিযোগ তুলেছিল বিজেপি। এবার সেই ঘটনার তদন্তেই তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতার নাম সামনে আসে (TMC Leader)।

জেলা পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছেন, “বর্তমান মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।”

এই গ্রেপ্তারিকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, আইন আইনের পথেই চলছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts