Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তৃণমূল ছেড়ে বিজেপি, তারপর মন্ত্রিত্ব! নিশীথের উত্থান এখন চর্চার কেন্দ্রে
রাজ্য

তৃণমূল ছেড়ে বিজেপি, তারপর মন্ত্রিত্ব! নিশীথের উত্থান এখন চর্চার কেন্দ্রে

nisith pramanik with modi 1
Email :5

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার মন্ত্রী হিসেবে শপথ নেন নিশীথ প্রামাণিকও (Nisith Pramanik)। একসময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত নিশীথ এবার রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন। যদিও এখনও পর্যন্ত তাঁর হাতে কোন দফতর তুলে দেওয়া হবে, তা ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনও দফতরের দায়িত্ব পেতে পারেন তিনি (Nisith Pramanik)।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী করতে নিশীথ প্রামাণিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণবঙ্গে যেমন মতুয়া ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়েছে বিজেপি, তেমনই উত্তরবঙ্গে রাজবংশী সমাজের সমর্থন ধরে রাখাও দলের কাছে বড় বিষয়। রাজবংশী সমাজের মধ্যে নিশীথের জনপ্রিয়তা গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপির শক্তি বাড়াতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে (Nisith Pramanik)।

অনেকেই মনে করছেন, সেই কারণেই এবার নিশীথকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতা থাকায় প্রশাসনিক কাজ সামলানোর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলেই মত রাজনৈতিক মহলের।

নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের হাত ধরে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে বিজেপির টিকিটে কোচবিহার থেকে সাংসদ নির্বাচিত হন। তারপর থেকেই উত্তরবঙ্গের রাজনীতিতে তাঁর গুরুত্ব দ্রুত বাড়তে থাকে।

এবারের বিধানসভা নির্বাচনে মাথাভাঙা কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পান নিশীথ। তিনি মোট ১ লক্ষ ৪৩ হাজারের বেশি ভোট পান। তাঁর ভোটের হার ছিল ৫৯.২৭ শতাংশ। অন্যদিকে তৃণমূল প্রার্থী পান ৮৬ হাজারের কিছু বেশি ভোট। সিপিএমের প্রার্থী পান মাত্র ৪ হাজার ৩০ ভোট।

শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যপালের সামনে শপথ নেন নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় তাঁকে ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts