Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভাঙড়ে ভোটের দিনেই তৎপর এনআইএ! বোমা আতঙ্কে কড়া নজরদারি, চাঞ্চল্য চারদিকে
রাজ্য

ভাঙড়ে ভোটের দিনেই তৎপর এনআইএ! বোমা আতঙ্কে কড়া নজরদারি, চাঞ্চল্য চারদিকে

nia 1
Email :5

দ্বিতীয় দফার ভোটে আরও কড়াকড়ি করল নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল, আজ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এনআইএ টিম মোতায়েন থাকবে। সেই অনুযায়ী ভাঙড়ে সকাল থেকেই তৎপর হয়ে উঠেছে এনআইএ-র আধিকারিকরা। এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন তাঁরা এবং কোথাও কোনও গণ্ডগোল হলেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে (Bhangar)।

ভোটের আগে থেকেই ভাঙড় (Bhangar) এলাকা থেকে বারবার বোমা উদ্ধার হয়েছে। একাধিক জায়গায় বিস্ফোরণ এবং অশান্তির ঘটনাও সামনে এসেছে। ইতিমধ্যেই এই সব ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। কয়েকজনকে গ্রেফতার করা হলেও, এখনও কয়েকজন মূল অভিযুক্ত অধরা। আশঙ্কা করা হচ্ছে, তারা ভোটের দিন এলাকায় ঢুকে অশান্তি তৈরি করতে পারে। সেই কারণেই তাদের খোঁজে ভাঙড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে এনআইএ টিম। জানা গিয়েছে, প্রায় পাঁচ থেকে ছয়জন আধিকারিক নিয়ে এই টিম কাজ করছে।

এনআইএ সূত্রে খবর, যেসব অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা যদি ভোটের দিন ভাঙড়ে প্রবেশ করে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের আটক বা গ্রেফতার করা হবে (Bhangar)। এই পরিকল্পনা নিয়েই সকাল থেকে বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে। অতীতের ভোটে ভাঙড়ে হিংসার ঘটনার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রাতেই রাজ্যে পৌঁছেছে এনআইএ-র দল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের মোতায়েন করা হয়েছে। কমিশন জানিয়েছিল, মোট সাতটি জায়গায় এনআইএ টিম থাকবে। সেই তালিকায় রয়েছে হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া, বারুইপুর এবং বিষ্ণুপুর। এর মধ্যে ভাঙড়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts