Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোট পরবর্তী অশান্তির আশঙ্কা? তাই কি মেয়াদ বাড়ল ডিজিপির
রাজ্য

ভোট পরবর্তী অশান্তির আশঙ্কা? তাই কি মেয়াদ বাড়ল ডিজিপির

dg 1
Email :6

ভোটের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি (DG) সিদ্ধিনাথ গুপ্তা-র মেয়াদ বাড়ানো হল আরও ছয় মাস। তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী তিনি অক্টোবর পর্যন্ত এই পদে থাকবেন।

সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে (DG)। ভোটপর্ব চলাকালীন এই সিদ্ধান্ত ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগেই রাজ্য পুলিশের শীর্ষস্তরে একাধিক বদল করা হয়। আগে দায়িত্বে থাকা ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে আনা হয় (DG)।

একইভাবে কলকাতা পুলিশের কমিশনার পদেও বদল আনা হয়। নতুন দায়িত্ব পান অজয় নন্দা। ভোট শেষ না হওয়া পর্যন্ত এই পরিবর্তন বজায় থাকবে বলে জানানো হয়েছিল।

এই পরিস্থিতিতে সিদ্ধিনাথ গুপ্তার অবসরের সময় ঘনিয়ে এলেও ভোট তখনও শেষ হবে না। তাই তাঁর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু প্রশাসনিক কারণেই নয়, রাজ্যে ভোট পরবর্তী অশান্তি ঠেকাতেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলার নির্বাচনে অতীতে ভোটের পর হিংসার ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতা নেওয়া হচ্ছে বলেই মনে করছেন অনেকেই। ফলে ডিজিপির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts