Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ২৭ লক্ষ যোগ্য, আবেদন মাত্র ৬৫৭! ভোটের আগে চমকপ্রদ তথ্য
রাজ্য

২৭ লক্ষ যোগ্য, আবেদন মাত্র ৬৫৭! ভোটের আগে চমকপ্রদ তথ্য

election commission a
Email :22

প্রথম দফার ভোটের ঠিক আগে এসআইআর নিয়ে বড় তথ্য সামনে আনল নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, প্রায় ২৭ লক্ষের বেশি ভোটার ট্রাইব্যুনালে আবেদন করার যোগ্য হলেও বাস্তবে আবেদন করেছেন মাত্র ৬৫৭ জন। এই পরিসংখ্যান সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে (Election Commission)।

তিনি জানান, আবেদন করা ৬৫৭ জনের মধ্যে মাত্র ১৩৯ জনের নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৮ জনের নাম বাদ পড়েছে এবং বাকি ৫১০ জনের আবেদন ভুলবশত করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ফলে এত বিপুল সংখ্যক যোগ্য ভোটারের মধ্যে এত কম আবেদন কেন হল, তা নিয়েও প্রশ্ন উঠছে (Election Commission)।

তবে এখনও পর্যন্ত মোট কত নাম যুক্ত হল এবং কত নাম বাদ গেল, সেই চূড়ান্ত হিসাব রাজ্যের দফতরে পৌঁছায়নি বলে জানা গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত তথ্য এলেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (Election Commission)।

উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের অনুমোদন দেবে, তাঁরা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। সেই নির্দেশ অনুযায়ী, ২৩ এপ্রিলের প্রথম দফার নির্বাচনে এই ভোটারদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ভোটের আগে এই তথ্য সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এত কম আবেদন এবং তার নিষ্পত্তি ঘিরে প্রশ্ন বাড়ছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts