জার্মানির (Germany) মোয়ার্স শহরে এক গুরুদ্বারকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলি, ছুরি এবং পেপার স্প্রে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। রবিবারের এই ঘটনায় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ৪০ জনের মতো মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ, একদল হঠাৎ করে গুরুদ্বারে প্রবেশ করে হামলা চালায় (Germany)। প্রার্থনা শুরু হওয়ার আগেই পেপার স্প্রে ব্যবহার করা হয় এবং পরে ছুরি ও আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।
স্থানীয় এক ব্যক্তি (Germany) জানিয়েছেন, হামলাকারীরা পরিকল্পনা করেই সেখানে এসেছিল। তাঁর কথায়, প্রার্থনার আগে হঠাৎ পেপার স্প্রে ছিটিয়ে দেওয়া হয় এবং এরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালান।
স্থানীয় সূত্রে (Germany) জানা গেছে, গুরুদ্বার পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ এবং আর্থিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর গুরুদ্বার এলাকা দ্রুত ফাঁকা হয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।













