Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দিল্লিতে ডাক, কিন্তু এলেন না! আইপ্যাক কর্তার অনুপস্থিতি ঘিরে জল্পনা
দেশ

দিল্লিতে ডাক, কিন্তু এলেন না! আইপ্যাক কর্তার অনুপস্থিতি ঘিরে জল্পনা

IPAC Case rishiraj singh
Email :5

আইপ্যাকের (IPAC Case) অন্যতম শীর্ষ কর্তা ঋষি রাজ এখনও পর্যন্ত দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হননি। সোমবার সকাল ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁর অনুপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, তামিলনাডুতে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি (IPAC Case) আজও হাজিরা থেকে অব্যাহতি চাইতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইডি বা ঋষি রাজের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে এই মাসের শুরুতেই আইপ্যাকের দুই কর্তা ঋষি রাজ এবং প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল (IPAC Case) । তখন তাঁরা দিল্লি হাইকোর্টে সময় চেয়ে আবেদন করেন। তাঁদের দাবি ছিল, বাংলা এবং তামিলনাডুর নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে নির্ধারিত সময়ে হাজির হওয়া সম্ভব নয়।

এই পরিস্থিতিতে সোমবার ঋষি রাজের অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে তদন্তে তাঁর সহযোগিতা নিয়ে। এখন দেখার বিষয়, তিনি কবে ইডির সামনে হাজির হন (IPAC Case) ।

উল্লেখযোগ্য, কয়লা পাচার মামলায় বেশ কিছু দিন ধরেই আইপ্যাকের একাধিক কর্তা তদন্তের আওতায় রয়েছেন। দিল্লি, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর একাধিক অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি হয়, যা নিয়ে রাজ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছিল।

এছাড়াও গত ১৪ এপ্রিল এই মামলায় আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক বিনেশ চাণ্ডেলকে গ্রেপ্তার করে ইডি। এই সব ঘটনার পরেই ঋষি রাজকে তলব করা হয়। ফলে পুরো বিষয়টি নিয়ে চাপ আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts