Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • কাঁথিতে ভোটের আগে রণক্ষেত্র! বিজেপির মিছিলে হামলার অভিযোগ, রাস্তায় বসে প্রার্থীর বিক্ষোভ
রাজ্য

কাঁথিতে ভোটের আগে রণক্ষেত্র! বিজেপির মিছিলে হামলার অভিযোগ, রাস্তায় বসে প্রার্থীর বিক্ষোভ

bjp flags
Email :4

ভোটের আগে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Kanthi) উত্তর বিধানসভা কেন্দ্রের দেশপ্রাণ ব্লকে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, সকালে প্রচার শুরু করেন কাঁথি (Kanthi) উত্তরের বিজেপি প্রার্থী সুমিতা সিনহা। প্রথমে তিনি বিভিন্ন মন্দিরে পুজো দেন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হাতিশাল বাজার এলাকা পেরিয়ে মিছিল পাঁচগাছিয়ার দিকে এগোচ্ছিল। অভিযোগ, সেই সময় আচমকাই তৃণমূলের সমর্থিত কিছু দুষ্কৃতী মিছিলে হামলা চালায়। এই ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী আহত হন বলে দাবি।

হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী (Kanthi)। ঘটনাস্থলেই তিনি রাস্তায় বসে অবরোধ শুরু করেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে। সুমিতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয় পুলিশ এবং নতুন করে কোনও সংঘর্ষ যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। ভোটের ঠিক আগে এই ঘটনা কাঁথি উত্তরের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts