Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভোটের আগে বড় সুখবর! কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়ল আবার
দেশ

ভোটের আগে বড় সুখবর! কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়ল আবার

da hike
Email :7

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। ভোটের আগে ফের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে (DA Hike)।

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে ডিএ (DA Hike) পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একই হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা বেড়ে হবে ৬০ শতাংশ। ডিএ ব(DA Hike) ছরে দু’বার সংশোধন করা হয়—একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাই মাসে।

এর আগে শেষবার ডিএ বাড়ানো হয়েছিল গত বছরের অক্টোবর মাসে, তখন ৩ শতাংশ বৃদ্ধি করে হার ৫৫ শতাংশ থেকে ৫৮ শতাংশ করা হয়েছিল। এবার তুলনামূলক কম হারে বৃদ্ধি করা হয়েছে ।

এই সিদ্ধান্তে দেশের ১ কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির ফলে মাসিক বেতনও সামান্য বাড়বে।

ধরা যাক, কারও বেসিক বেতন ৩০ হাজার টাকা হলে, নতুন ডিএ অনুযায়ী প্রতি মাসে প্রায় ৬০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে বলে অনুমান।

অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার মাঝেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts