Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • জঙ্গলমহলে ঝড় তুলতে আসছেন মোদি! একদিনে চার সভা, নজরে আদিবাসী ভোট
রাজ্য

জঙ্গলমহলে ঝড় তুলতে আসছেন মোদি! একদিনে চার সভা, নজরে আদিবাসী ভোট

pm modi 1
Email :6

ভোটের আগে আবারও বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার তাঁর লক্ষ্য জঙ্গলমহল এলাকা এবং আদিবাসী ভোটারদের মন জয় করা। রবিবার রাঢ়বঙ্গের একাধিক জেলায় টানা প্রচার সভা করবেন তিনি। বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে একদিনেই চারটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। সাধারণত একদিনে এতগুলি সভা খুব কমই করেন প্রধানমন্ত্রী, এবার সেই ধারাই ভাঙতে চলেছেন তিনি (PM Modi)।

জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন তিনি (PM Modi)। সেখান থেকে দুর্গাপুরে রাত কাটাবেন। রবিবার সকালে প্রথমে যাবেন বাঁকুড়ায়। বড়জোড়া এলাকায় সকাল এগারোটা নাগাদ প্রথম সভা করার কথা রয়েছে। এরপর তিনি রওনা দেবেন পুরুলিয়ার দিকে। বলরামপুর এলাকায় প্রায় দুপুর পৌনে একটা নাগাদ দ্বিতীয় সভা শুরু হবে।

দিনের তৃতীয় সভা হবে ঝাড়গ্রামে, যেখানে বিকেল প্রায় পৌনে তিনটে নাগাদ বক্তব্য রাখবেন তিনি। এরপর দিনের শেষ সভা করবেন মেদিনীপুরে। এই চারটি সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে (PM Modi)।

এর পাশাপাশি আগামী তেইশে এপ্রিল হাওড়ার বেলুড়মঠে যাওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত রোড শো করার পরিকল্পনা রয়েছে। একই দিনে নদিয়ার কৃষ্ণনগরেও একটি সভা করতে পারেন তিনি।

রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার বাংলায় এসে প্রচারে জোর দিচ্ছেন। একদিনে একাধিক সভা করে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন মোদি। অন্যদিকে বিরোধী শিবিরের তরফেও তাঁকে কটাক্ষ করা হচ্ছে।

সব মিলিয়ে ভোটের আগে জঙ্গলমহলকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts