Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • নিউজ চ্যানেলের সামনে রক্তাক্ত হামলা, পাকিস্তানে গুরুতর আহত লস্কর-ই-তইবার সহ প্রতিষ্ঠাতা
বিদেশ

নিউজ চ্যানেলের সামনে রক্তাক্ত হামলা, পাকিস্তানে গুরুতর আহত লস্কর-ই-তইবার সহ প্রতিষ্ঠাতা

lashkar co founder
Email :5

পাকিস্তানের লাহোরে হামলার মুখে পড়লেন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। বৃহস্পতিবার সকালে একটি সংবাদমাধ্যমের কার্যালয়ের বাইরে তাঁর উপর হামলা হয় বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, সকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় হামলাকারী আমির হামজার (Lashkar-e-Taiba) উপর গুলি চালায়। হামলার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আমির হামজা (Lashkar-e-Taiba) দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। হাফিজ সইদের সঙ্গে মিলে তিনি এই সংগঠন গড়ে তুলেছিলেন। ভারত-সহ একাধিক দেশে জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

তিনি আফগান মুজাহিদিনের প্রাক্তন সদস্য ছিলেন। পরে লস্করের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হন। জঙ্গিদের জন্য অর্থ জোগাড়, নতুন সদস্য নিয়োগ এবং বন্দি জঙ্গিদের মুক্তির জন্য আলোচনা চালানোর দায়িত্বও তাঁর উপর ছিল। লস্করের প্রকাশনার দায়িত্বও সামলাতেন তিনি।

মার্কিন প্রশাসন তাঁকে বহু আগেই নিষিদ্ধ জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল। পরে পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অভিযান শুরু হলে তিনি প্রকাশ্যে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন। পরে নিজের আলাদা গোষ্ঠীও তৈরি করেছিলেন বলে জানা যায়।

তবে নিরাপত্তা মহলের মতে, সংগঠন থেকে দূরে থাকার দাবি করলেও লস্কর-ই-তৈবার সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি শেষ হয়নি। এই হামলার পিছনে কারা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts