Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভিনেশ গ্রেফতারের পর নতুন বিস্ফোরণ! এবার প্রতীক জৈনের পরিবার ইডির নজরে
রাজ্য

ভিনেশ গ্রেফতারের পর নতুন বিস্ফোরণ! এবার প্রতীক জৈনের পরিবার ইডির নজরে

prateek Jain
Email :4

ভিনেশ চান্ডেল গ্রেফতার হওয়ার পর আইপ্যাক সংক্রান্ত (IPAC Case) মামলায় নতুন করে চাপ বাড়ল প্রতীক জৈনের পরিবারের উপর। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের দপ্তরে তল্লাশি চালিয়েছিল v। সেই একই মামলায় সোমবার আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়।

এরপরই প্রতীক জৈনের স্ত্রী বার্বি জৈন এবং ভাই পুলকিত জৈনকে তলব করা হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে বুধবার হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে (IPAC Case)।

গত দুই এপ্রিল প্রতীক জৈনকে দিল্লিতে হাজিরার জন্য ডাকা হয়েছিল (IPAC Case)। কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হয়ে জানান, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় দিল্লিতে যেতে পারবেন না। তিনি কলকাতায় হাজিরা দেওয়ার অনুমতি চান। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। আদালত তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতীকের বদলে তাঁর স্ত্রী ও ভাইকে তলব করা হয়েছে।

তদন্তকারী সংস্থার অনুমান, অবৈধ লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে প্রতীকের পরিবারের সদস্যদের এইভাবে তলব করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস (IPAC Case)।

উল্লেখ্য, কয়লা পাচার ও বেআইনি লেনদেনের মামলায় সোমবার ভিনেশ চান্ডেলকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুই এপ্রিল তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। ভোটের আগে এই গ্রেফতারি ও তলব রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। এই মামলায় হাওয়ালা যোগের অভিযোগও সামনে এসেছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts