Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • শুধু কথা নয়! এবার গুলি চালান… ইরান ইস্যুতে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ইজরায়েলের
বিদেশ

শুধু কথা নয়! এবার গুলি চালান… ইরান ইস্যুতে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ইজরায়েলের

donald trumpp
Email :5

ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারির পর এবার কটাক্ষের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের (Israel) সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান জভিকা ফোগেল প্রকাশ্যে ট্রাম্পকে আক্রমণ করে বলেন, শুধু কথা না বলে কাজ করতে হবে।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, যদি গুলি চালাতেই হয়, তাহলে চালান, শুধু হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে (Israel)।

সম্প্রতি ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে কোনও চুক্তি না হলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তাঁর দাবি, চাইলে একদিনেই ইরানের পুরো শক্তি ব্যবস্থা ভেঙে দেওয়া সম্ভব (Israel)।

এর আগেও তিনি আরও কঠোর ভাষায় বলেছিলেন, যদি তেহরান দ্রুত কোনও চুক্তিতে না আসে, তাহলে গোটা দেশকে ধ্বংস করে দেওয়া হতে পারে। একটি সাক্ষাৎকারে তিনি জানান, খুব দ্রুতই ইরানকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।

ট্রাম্প আরও বলেন, চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হতে পারে এবং সেই ক্ষেত্রে খুব কম জিনিসই বাদ যাবে। যদিও তিনি স্পষ্ট করে জানাননি সাধারণ নাগরিকদের ব্যবহৃত পরিকাঠামোও কি লক্ষ্যবস্তু হতে পারে কি না।

এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ছে। ট্রাম্পের কড়া অবস্থান এবং তার পরেই ইজরায়েলের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে চাপ বাড়িয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts