সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল নাইজেরিয়া (Nigeria)। ভরা বাজারে বিমান হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২০০ জনের। শনিবার রাতে ইয়োবের জিলি বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম-এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভুলবশত এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার সময় বাজারে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন (Nigeria)। আচমকাই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। তাঁদের ইয়োবে ও বোরনো অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে (Nigeria)।
এই ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। যদিও নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, তারা বোরনো প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তবে জিলি বাজারে এই হামলার বিষয়ে তারা সরাসরি কোনও মন্তব্য করেনি (Nigeria)।
ইয়োবের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি খুবই গুরুতর। ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যে জায়গায় এই ঘটনা ঘটেছে, সেটি দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের জন্য পরিচিত। বোকো হারামের হামলায় আগে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছেন।
সাম্প্রতিক এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।











