ভোটের আগে বড় আপডেট ভোটার তালিকা নিয়ে (Voter list)। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা ভোটারদের নাম যাচাইয়ের কাজ শেষ করে এবার চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথভিত্তিক তালিকা জেলায় জেলায় পাঠানো হচ্ছে। অনলাইনেও এই তালিকা ডাউনলোড করার ব্যবস্থা রাখা হয়েছে, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই এখনই তা দেখতে পারছেন না। সমস্যা মিটলেই তালিকা সহজলভ্য হবে বলে জানা গেছে (Voter list)।
এসআইআর প্রক্রিয়ায় প্রথম তালিকা প্রকাশের (Voter list) পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ছিল। আদালতের নির্দেশে নিযুক্ত বিচারকরা সেই তালিকা পর্যালোচনা করেন। একাধিক অতিরিক্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, এর মধ্যে প্রায় ৩৩ লক্ষ ভোটারকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নাম এখন মূল তালিকায় যুক্ত করা হচ্ছে।
অন্যদিকে, প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের শুনানিতে নেওয়া হবে বলে জানা গেছে। তবে যাঁদের নাম বাদ গেছে, তাঁরা চাইলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন (Voter list)। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যাচ্ছে।
রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। ইতিমধ্যেই বহু কেন্দ্রের ভোটার তালিকা স্থির করে দেওয়া হয়েছে, ফলে নতুন করে আর কোনও নাম যোগ বা বাদ দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ভোটার তালিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে।













