Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • জামিনের পরেই আবার ইডির হানা! পার্থর বাড়ি ঘিরে চাঞ্চল্য
রাজ্য

জামিনের পরেই আবার ইডির হানা! পার্থর বাড়ি ঘিরে চাঞ্চল্য

partha chatterjee
Email :4

ভোটের আগে রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে দুর্নীতি মামলার তদন্ত (Partha Chatterjee)। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছয় ইডির আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক স্তরের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই পদক্ষেপ (Partha Chatterjee)। এর আগে মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছিল। তাঁকে তিনবার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান। তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছিল, প্রয়োজনে আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন (Partha Chatterjee)।

বারবার তলব সত্ত্বেও হাজির না হওয়ায় এবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যায় ইডি। সেখানে তল্লাশির পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর (Partha Chatterjee)।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। পরে অন্য মামলাতেও তাঁকে গ্রেফতার দেখানো হয়। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছর তিনি জামিনে মুক্তি পান এবং বাড়ি ফেরেন।

এরই মধ্যে রাজ্যে আরও কয়েকজন তৃণমূল নেতাকেও তদন্তের আওতায় এনেছে ইডি। সম্প্রতি সুজিত বসু, রথীন ঘোষ এবং দেবাশিস কুমারের মতো নেতাদের তলব করা হয়েছে। শনিবার তাঁদের হাজিরার কথা থাকলেও সুজিত বসুর পরিবর্তে তাঁর ছেলে ইডি দফতরে গিয়েছেন।

সব মিলিয়ে, ভোটের আগে এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts