Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘নিষিদ্ধ’ অনিবার্ণের কামব্যাক! পরিচালক দেবের প্রথম ছবিতে আর কী থাকছে চমক
বিনোদন

‘নিষিদ্ধ’ অনিবার্ণের কামব্যাক! পরিচালক দেবের প্রথম ছবিতে আর কী থাকছে চমক

anirban subhashree dev
Email :4

টলিপাড়ায় অস্থিরতার মধ্যেই বড় ঘোষণা করলেন অভিনেতা দেব। মঙ্গলবারের বৈঠকে নিষিদ্ধ শিল্পীদের ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন তিনি। তার পরেই এদিন আরও বড় চমক সামনে আনলেন টলি সুপারস্টার। এতদিন নিজের ছবিতে সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করলেও এবার সরাসরি পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। শুরু হচ্ছে নতুন অধ্যায় (Dasu7)।

দেবের পরিচালনায় প্রথম ছবির নায়িকা হিসেবে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবিতেও নায়িকা ছিলেন শুভশ্রী (Dasu7)। আবারও সেই জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তবে এখানেই শেষ নয় চমক। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। যাঁকে নিয়ে সম্প্রতি টলিপাড়ায় নানা বিতর্ক তৈরি হয়েছিল, তাকেই এবার নিজের ছবিতে নিয়ে এলেন দেব।

শুক্রবার শুভশ্রীকে পাশে নিয়েই একটি ভিডিও বার্তায় এই ঘোষণা করেন দেব (Dasu7)। সেখানে কথোপকথনের মধ্যেই উঠে আসে ছবির ইঙ্গিত। দেব বলেন, থেমে গেলে সব শেষ হয়ে যাবে, তাই নতুনভাবে শুরু করতে চান তিনি। প্রসঙ্গত, সাম্প্রতিক বৈঠকের পর প্রবীণ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় অনির্বাণকে নিয়ে কাজ করার বিষয়টি চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে। ফেডারেশনের আপত্তি উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেব।

জানা গিয়েছে, পুজোতেই মুক্তি পেতে পারে এই ছবি। ছবির নাম ‘দেশু সাত’(Dasu7) । এই ছবির প্রযোজনা, অভিনয় এবং গল্প লেখার দায়িত্বও নিজেই সামলাচ্ছেন দেব। ফলে এই প্রজেক্টকে ঘিরে প্রত্যাশা অনেকটাই বেড়েছে।

এর আগে দেব ও শুভশ্রীর জুটি পর্দায় ফিরতেই ব্যাপক সাড়া পড়েছিল দর্শকদের মধ্যে। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় নস্টালজিয়ায় ভেসেছিল সিনেপাড়া। এবার আবার সেই জাদু ফিরতে চলেছে বলে মনে করছেন অনুরাগীরা। ইতিমধ্যেই ছবির ঘোষণা হতেই উন্মাদনা চরমে পৌঁছেছে। এমনকি মুক্তির অনেক আগেই অগ্রিম বুকিংয়ের মতো অভিনব পরিকল্পনাও নিয়েছেন নির্মাতারা, যা বাংলা সিনেমায় বিরল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts