Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • বৈঠকের আগেই বড় ধাক্কা! ইরানের কড়া হুঁশিয়ারিতে অনিশ্চয়তা
বিদেশ

বৈঠকের আগেই বড় ধাক্কা! ইরানের কড়া হুঁশিয়ারিতে অনিশ্চয়তা

lebanan 2
Email :4

লেবাননে হামলা বন্ধ না হলে কোনওভাবেই আলোচনায় বসবে না ইরান (Iran War)। শান্তি বৈঠকের আগে এই স্পষ্ট বার্তা দিলেন মহম্মদ বাঘের ঘালিবাফ। তিনি জানিয়েছেন, ইরানের দেওয়া শর্ত পূরণ না হলে বৈঠকের কোনও অর্থ নেই।

ঘালিবাফ বলেন, ইরান (Iran War) আগে থেকেই কিছু শর্ত দিয়েছিল, যার মধ্যে অন্যতম লেবাননে যুদ্ধ বন্ধ করা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এই শর্তগুলি পূরণ না হলে আলোচনা শুরু হবে না বলেই জানিয়েছে তেহরান। একই সুর শোনা গিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগছি গলাতেও। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকাকে তার প্রতিশ্রুতি রাখতে হবে এবং লেবাননে হামলা বন্ধ করতে হবে।

এরই মধ্যে শান্তি বৈঠকে যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, আমেরিকা আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং ইতিবাচক ফলের আশা করছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান সদিচ্ছা না দেখায়, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। তাঁর কথায়, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ মেনেই আলোচনা এগোবে (Iran War)।

এই পরিস্থিতিতে শনিবার ইসলামাবাদে নির্ধারিত শান্তি বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের কড়া অবস্থানের ফলে আদৌ বৈঠক হবে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts