Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • টলিপাড়ায় আতঙ্ক! আরেকজন নিখোঁজ, কোথায় সৃজন বিশ্বাস?
বিনোদন

টলিপাড়ায় আতঙ্ক! আরেকজন নিখোঁজ, কোথায় সৃজন বিশ্বাস?

srijan biswas
Email :4

টলিপাড়ায় উদ্বেগ বাড়িয়ে নিখোঁজ হলেন সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস (Srijan Biswas)। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না (Srijan Biswas)। জানা গিয়েছে, তিনি হাবড়ার বাসিন্দা হলেও কাজের সূত্রে কলকাতায়ও থাকতেন। গত কয়েকদিন ধরে হাবড়ার বাড়িতেই ছিলেন। সেদিন সন্ধ্যা সাতটা নাগাদ সাধারণ পোশাকে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় (Srijan Biswas)।

বন্ধুরা ফোন করার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ইতিমধ্যেই সোশাল মাধ্যমে তাঁকে খুঁজে পাওয়ার আবেদন জানিয়েছেন অমিত সাহা, অনির্বাণ মাইতি, শ্রেয়া ভট্টাচার্য-সহ একাধিক ব্যক্তি। তবে তাঁর নিখোঁজ হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। এক বন্ধুর দাবি, ব্যক্তিগত কারণে তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু বাড়িতে বৃদ্ধ মা-বাবাকে রেখে কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে (Srijan Biswas)।

পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে (Srijan Biswas)। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জানা গিয়েছে, সৃজন বিশ্বাস সম্প্রতি অনির্বান ভট্টাচার্যের ব্যান্ডের একটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছিলেন।

এর আগেই টলিপাড়ায় একাধিক দুঃসংবাদ সামনে এসেছে। পরিচালক উৎসব মুখোপাধ্যায় এখনও নিখোঁজ, যার খোঁজ এক সপ্তাহেও মেলেনি। পাশাপাশি রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে। এই পরিস্থিতির মধ্যেই আরও এক জনের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts